স্মৃতি ধরে রাখার এটা একটা দারুন উপায়. আর কেউ আমার লেখা পড়ুক র না পড়ুক, আমি তো মাঝে মাঝে পড়তে পারব, জানি না ব্লগ এর আয়ু বলে কিছু আছে কিনা, but যদি আমার সমান আয়ু হয়ে থাকে,
তবে যতদিন আমি আছি মাঝে মাঝে এখানে এসে পুরনো ছোট ছোট স্মৃতি গুলো একটু ঝালাই করে নেয়া যাবে. আজ আমার ঘরের কিছু ছোট প্রিয় জিনিস গুলোর পেছনের টুকরো স্মৃতি গুলো লিখে রাখব...

এটা আমার বসার ঘরের দেয়াল. গত বড়দিন এর আগে, নেট এ সব ব্লগ এ সবাই এত decoration করছে দেখে আমার ও খুব ইচ্ছে হলো, তাই অন্যদের থেকে কপি করে করলাম.
আমার মাঝে কোনো creativity নেই, শুধু অনুকরণ করতে বেশ ভালো পারি.

কিছুদিন আগে মাহবুব বাংলাদেশ ঘুরে গেল.সেদিন সন্ধায় সবাই আমার বাসায় আসল.রান্না ঘরে কাজ করছিলাম, বসার ঘরে এসে আমার tv এর পাশে এটা দেখে খুব খুশি হলাম.
আমার বাসায় awal আজ প্রথম এসেছে, তাই ছোট এই গিফট :)

এই বর আর বউ তা আমার খুব প্রিয়.pink city মার্কেট টাই এক সন্ধায় ঘুরছিলাম. ওটা বড়লোক দের জায়গা, কখনই কিছু কিনি না. একটা দোকান এর জানালায় এটা দেখে এত ভালো লাগলো, দাম মাত্র ৬০ টাকা.
কিনে খুশি মনে ঘরে ফিরে এলাম.

এটা 'যাত্রা' থেকে কেনা. আমাদের সংসার এর শুরুর দিকে কিনেছিলাম, সেটাও ছিল এক সন্ধা. আমার বর এর সাথে সেদিন প্রচন্ড ঝগড়া. কেন শুধু শুধু টাকা নষ্ট করি আমি.....
জানি তখন খুব হিসেবী হওয়া টা জরুরি ছিল.
আজ এটুকুই..........
আগামীকাল সোম.........কাজ এর দিন. Happy working day .
No comments:
Post a Comment