আজ সকালে অফিস আসবার পথে আমাদের জীর্ণ গাড়ি খানা আবার বিগড়ে গেল।ইঞ্জিন দিয়ে রিতীমত ধোঁয়া উঠছিল।এভাবে আর চলেনা।একটা গাড়ি দরকার, মূল কথা অনেক টাকা দরকার।আমার কথা শুনে সবাই হাসবে জানি....আমাদের দেশে মানুষ খেতে পায়না আর আমি গাড়ি চাই.আমার চাকড়ী জিবনের শুরু থেকে বাস টেম্পূ এগুলোতে করেই অফিস করছি, কিন্তু আজকাল মানুষের চাপ এত বেড়েছে যে আমার মত ক্ষুদ্রাকার এর পক্ষে বাস এ ওঠা দিন দিন কঠিন হয়ে উঠছে।প্রমান চাইলে নিচের লিঙ্ক টাই click করূন।
Dhaka_street_crowds.jpg
maximum days সন্ধ্যা বেলায় বাসায় ফিরতে আমার দুই ঘন্টা লেগে যায়....ঢাকা শহরের জ্যাম এ বসে থাকতে থাকতে আমার মনে হয় আমার বয়স বুঝি আরো দশ বছর বেড়ে গেল, উল্টা করে বললে আয়ু ১০ বছর কমে গেল, দুটো কথাই ঠিক।
প্রচন্ড হতাশায় ভুগছি, এত এত মানুষের ভিড়ে আমার দম আটকে আসছে.....বুঝিনা আমার চারপাশের মানুষ গুলো কেন এখনো বুঝতে পারছে না population is the main disaster in our country.....সবাই voting and electing a government নিয়ে ব্যাস্ত, অথচ মত্যূর দিন ঘনিয়ে আসছে মানুষের চাপে।
আমি সবুজ আর নিরিবিলি একটা প্রান্তর চাই.........
No comments:
Post a Comment